1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
খুবিতে ডিজিটাল সাংবাদিকতায় এআই টুল ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
খুবিতে ডিজিটাল সাংবাদিকতায় এআই টুল ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খুবিতে ডিজিটাল সাংবাদিকতায় এআই টুল ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ডিজিটাল সাংবাদিকতায় এআই টুলের ব্যবহার’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা আজ সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে শুরু হয়। প্রথম আলো ও গুগলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান, প্রথম আলোর ডিজিটাল সেকশনের সিনিয়র ম্যানেজার এ. এফ. এম. খায়রুল বাশার, খুলনা অফিস প্রধান উত্তম মণ্ডল এবং ডিজিটাল টিমের মানিক হাসান তানভির ও সাকিবুল আলম।

শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরীফুল ইসলাম। সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন। খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে পরিচালিত কর্মশালায় গুগলের অন্তর্ভুক্ত পাঁচটি এআই অ্যাপ্লিকেশন- জেমিনি এআই, পিনপয়েন্ট, নোটবুকএলএম-সহ আরও কিছু টুলের ব্যবহার, যাচাই-বাছাই এবং ডিজিটাল সাংবাদিকতায় এদের প্রভাব নিয়ে আলোচনা করা হয়।বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আধুনিক সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করছে।

এর মাধ্যমে তথ্য যাচাই, কনটেন্ট তৈরি ও বিশ্লেষণ আরও গতিশীল হচ্ছে এবং এআই ভবিষ্যতের সংবাদমাধ্যমকে আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য করে তুলবে। কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রায় ৭৪ জন শিক্ষার্থী এবং শিক্ষকরা যোগ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com