1. admin@thedailyagnikontho.com : admin :
শিক্ষার্থীদের যেকোনো একটি বিদেশি ভাষা শেখার আহ্বান ড. সায়মা হক বিদিশার - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
শিক্ষার্থীদের যেকোনো একটি বিদেশি ভাষা শেখার আহ্বান ড. সায়মা হক বিদিশার

শিক্ষার্থীদের যেকোনো একটি বিদেশি ভাষা শেখার আহ্বান ড. সায়মা হক বিদিশার

দক্ষতা অর্জনে যেকোনো একটি বিদেশি ভাষা শেখার জন্য আজ এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ঢাবি’র ভাষাবিজ্ঞান বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীদের নবীনবরণ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমএ শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় এই আহ্বান জানান।

বিভাগের চেয়ারপার্সন ড. মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইনজামাম স্বাগত বক্তব্য দেন। সঞ্চালন করেন- বিভাগের সহকারী অধ্যাপক ড. মাশরুর ইমতিয়াজ। ড. সায়মা হক বিদিশা বলেন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে।

এই পরিশ্রম ও অধ্যবসায়ের ধারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবনেও অব্যাহত রাখতে হবে। অনেক মেধাবী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর পরিশ্রম ও অধ্যবসায়ের ধারা অব্যাহত রাখতে পারে না। নিয়মতান্ত্রিকভাবে পড়াশোনা না করায় ফলাফলও আশানুরূপ হয় না। শিক্ষার্থীদের ১ম বর্ষ থেকেই এ বিষয়ে সচেতন থাকতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্বে হতাশাগ্রস্ত না হয়ে, দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের নানা প্রতিবন্ধকতা মোকাবিলা করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষামূলক ও গঠনমূলক কর্মকাণ্ডে সংযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এই সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। দক্ষতা অর্জনে যেকোন একটি বিদেশি ভাষা শেখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সততা ও পরিশ্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও প্রকৃত ভালো মানুষ হতে সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com