1. admin@thedailyagnikontho.com : admin :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ (টিএইচএম) আয়োজিত ১৮তম টিএইচএম ডে ও ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে এ ফেস্ট অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. শরিফুল আলম খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন- অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব।

প্যানেল আলোচনায় অংশ নেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, সিটিজেনস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর হোসেন, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ হামিদ, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ রাফিউজ্জামান, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বোর্ডের পরিচালক ও আইএসসি চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল, ইউনিক হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন, সেন্টার ফর ট্যুরিজম স্টাডিজ ও পাটা বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি ও প্রেসিডিয়াম মেম্বার তৌফিক রহমান এবং ছুটি রিসোর্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আলমগীর ফেরদৌস।

ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলাদেশে পর্যটন ও হসপিটালিটি সেক্টরের উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি, টেকসই পর্যটন এবং তরুণদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অবদান তুলে ধরেন। তিনি বলেন, এই খাতের উন্নয়নে দক্ষ ও সৃজনশীল তরুণদের অংশগ্রহণ ভবিষ্যতের বাংলাদেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করবে। একাডেমিক ও শিল্পখাতের এধরনের সমন্বিত আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান ও প্রস্তুতিকে সমৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com