1. admin@thedailyagnikontho.com : admin :
পাকুন্দিয়ায় নতুন ইউএনও-ওসির সাথে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
পাকুন্দিয়ায় নতুন ইউএনও-ওসির সাথে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

পাকুন্দিয়ায় নতুন ইউএনও-ওসির সাথে উপজেলা জামায়াতের সৌজন্য সাক্ষাৎ

মোস্তাক আহমদ সোবহানী, বিশেষ সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখার নেতৃবৃন্দ সদ্য উপজেলা নির্বাহী অফিসার রুপম দাস ও পাকুন্দিয়া থানায় যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আরিফুর রহমান এর সাথে সৌজন্যমূলক শুভেচ্ছা বিনিময় করেছেন।

এসময় কিশোরগঞ্জ-২ (কটিয়াদি–পাকুন্দিয়া) আসনের এমপি প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়ল নবযোগদান উপলক্ষে এই সাক্ষাৎকারের মাধ্যমে জামায়াতে ইসলামী স্থানীয় প্রশাসনের সাথে সম্পর্কের উন্নয়ন এবং এলাকার শান্তি-শৃঙ্খলায় সহযোগিতার বার্তা ব্যক্ত করেন।

এছাড়া পাকুন্দিয়া উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বার, সেক্রেটারি আবু নাঈম আব্দুল্লাহ মোমতাজ, পৌর আমীর মাওলানা মোঃ নাজমুল হক, সেক্রেটারি মোজাহিদুল ইসলাম, উমর ফারুক বকুল সহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com