1. admin@thedailyagnikontho.com : admin :
ঠাকুরগাঁও সুগার মিলের ৬৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
ঠাকুরগাঁও সুগার মিলের ৬৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

ঠাকুরগাঁও সুগার মিলের ৬৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন

ঠাকুরগাঁও জেলায় আজ ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ৬৮ তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে সুগার মিলের ‘কেইন কেরিয়ার’ প্রাঙ্গনে ডোঙ্গায় আখ ফেলে মৌসুমের উদ্বোধন করেন বিএসএফআইসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান।

ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএফআইসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, বিএসএফআইসি’র সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, বিএসএফআইসি’র প্রধান (টিএস) মঞ্জুরুল হক প্রমুখ।

এ সময় ঠাকুরগাঁও চিনিকল, পঞ্চগড় চিনিকল, সেতাবগঞ্জ চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তরা জানান, এ বছর ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেডে পাঁচহাজার ৬৭০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com