1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনের তারিখ পরিবর্তন - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনের তারিখ পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশনের তারিখ পরিবর্তন

শরীফ ওসমান হাদীর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবস পালনের কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশন ২০২৫-এর তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী শনিবার (২০ ডিসেম্বর) অধিবেশনটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী তা আগামী রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে অবস্থিত একাডেমিক ভবনের সিনেট হলে অনুষ্ঠিতব্য এ বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এ বিশেষ অধিবেশনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com