1. admin@thedailyagnikontho.com : admin :
খুবি উপকেন্দ্রে রাবি’র ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
খুবি উপকেন্দ্রে রাবি’র ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খুবি উপকেন্দ্রে রাবি’র ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘এ-১’ এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘এ-২’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়। ‘এ-১’ ইউনিটে মোট ৫ হাজার ৫৮৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিলো প্রায় ৯৫%।

এছাড়া ‘এ-২’ ইউনিটে মোট ৫ হাজার ৫৮৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিলো প্রায় ৯৪%। এদিকে পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম ও উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান পরীক্ষা কেন্দ্রের হলরুম ও কন্ট্রোল রুমসমূহ পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।

এ সময় তারা পরীক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত ও সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া কন্ট্রোল রুম ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com