1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ফেনীর সোনাগাজীতে ব্রি ধান-১০৩ ও ১০৯ জাতের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক ফেনীর সোনাগাজীতে ব্রি ধান-১০৩ ও ১০৯ জাতের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত কোনো শিশুই যেন মূল ধারার উন্নয়ন কর্মকাণ্ড থেকে পিছিয়ে না পড়ে: ডেপুটি স্পিকার ইইউ একটি স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ চায়: ইইউ রাষ্ট্রদূত ৭৩টি প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ময়মনসিংহে শুরু হচ্ছে বিভাগীয় বইমেলা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে: বিজিবি সশস্ত্র বাহিনীকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার কর্মপরিকল্পনা: প্রধানমন্ত্রী কুমিল্লায় খাবারে ক্ষতিকর রং মেশানোয় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা সশস্ত্র বাহিনী দিবস: রণাঙ্গনের ঐক্য থেকে আধুনিক প্রতিরক্ষা প্রস্তুতি গঙ্গা ও পদ্মার তথ্য বিনিময়ে ঢাকায় বসছে যৌথ নদী কমিশনের বৈঠক
ফেনীর সোনাগাজীতে ব্রি ধান-১০৩ ও ১০৯ জাতের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

ফেনীর সোনাগাজীতে ব্রি ধান-১০৩ ও ১০৯ জাতের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

ফেনী জেলার সোনাগাজী উপজেলায় নতুন উদ্ভাবিত ব্রি ধান-১০৩ ও ব্রি ধান-১০৯ জাতের শস্য কর্তন এবং মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর, ২০২৬) বিকেলে উপজেলার দক্ষিণ চর চান্দিয়া এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে চলতি আমন মৌসুম উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সোনাগাজী আঞ্চলিক কার্যালয়ের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ফারুক হোসেন খানের সভাপতিত্বে এবং উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আশ্রাফ হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রেজওয়ান ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ, বৈজ্ঞানিক কর্মকর্তা মোছা. সানিয়া তামান্না এবং প্রশাসনিক কর্মকর্তা মো. ইকরামুল ইসলাম। সভায় কৃষি উদ্যোক্তা আবু সায়েদ রুবেল ও জগন্নাথ চন্দ্র দাস বক্তব্য দেন এবং অনুষ্ঠানে শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

মাঠ দিবসে নতুন উদ্ভাবিত ব্রি ধান-১০৩ ও ব্রি ধান-১০৯ জাতের ধানের বৈশিষ্ট্য ও উৎপাদন সম্ভাবনা তুলে ধরে বৈজ্ঞানিক কর্মকর্তারা জানান, ব্রি ধান-১০৩ একটি উচ্চফলনশীল রোপা আমন জাত, যার জীবনকাল গড়ে প্রায় ১৩২ দিন (সাধারণত ১২৮ থেকে ১৩৩ দিন)। এর গড় ফলন হেক্টরপ্রতি প্রায় ৬ দশমিক ২ টন এবং অনুকূল পরিবেশ ও উপযুক্ত পরিচর্যায় হেক্টরপ্রতি ৮ টন পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। এ জাতের ধানের দানা লম্বা ও চিকন হওয়ায় চালের ভালো বাজারমূল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তাঁরা; বীজতলায় বীজ বপনের উপযুক্ত সময় ১৫ জুন থেকে ৭ জুলাই এবং ২৫ থেকে ৩০ দিন বয়সী চারা সাধারণত ৭ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে রোপণ করা যায়।

অন্যদিকে ব্রি ধান-১০৯ উপকূলীয় জোয়ার-ভাটা প্রবণ এলাকার জন্য উদ্ভাবিত একটি রোপা আমন জাত, যার জীবনকাল প্রায় ১৪৭ দিন বলে জানান বিজ্ঞানীরা। পরীক্ষায় জোয়ার-ভাটামুক্ত এলাকায় এর গড় ফলন হেক্টরপ্রতি ৬ দশমিক ৩২ টন এবং জোয়ার-ভাটা প্রবণ এলাকায় ৫ দশমিক ৪০ টন পাওয়া গেছে, আর সঠিক পরিচর্যা ও অনুকূল পরিবেশে হেক্টরপ্রতি ৬ দশমিক ৬৫ টন পর্যন্ত ফলন সম্ভব। মাঝারি মোটা দানার এই ধানে উচ্চমাত্রার প্রোটিন রয়েছে এবং এটি উপকূলীয় এলাকার কৃষকদের জন্য বেশ সম্ভাবনাময় বলে উল্লেখ করা হয়। মাঠ দিবসে কৃষকরা নতুন জাতের ধান চাষের অভিজ্ঞতা বিনিময় করেন এবং উন্নত বীজ ব্যবহার, সঠিক সময়ে চারা রোপণ, সার ব্যবস্থাপনা ও পরিচর্যার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com